নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত যুবক নিহত

ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত যুবক নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে  ধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছে। ২০ জুলাই শনিবার সকাল ১১ টার দিকে মিজমিজি পাগলাবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে । ঘটনাস্থল থেকে সাদিয়া নামে এক স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, এক যুবক  ৬ থেকে ৭ বছরের এক শিশুকে হতে ধরে নিয়ে যাওয়ার সময় শিশুটি কান্নাকটি  করছিল দেখে সন্দেহ করে স্থানীয়রা। পরে তারা যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে যুবক শিশুটিকে তার নিজের বলে দাবী করে। ইতিমধ্যে শিশুটি তার পিতার কাছে চলে যায়। পরে ক্ষুব্ধ জনতা ওই যুবককে গনপিটুনি দেয়।

এদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই যুবককের মৃত্যু ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন জানান, ছেলে ধরা সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দেয় সাধারণ জনগণ ৷ খবর পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷

তিনি আরো বলেন, স্থানীয়রা যে বাচ্চা মেয়েটিকে ধরেছে বলেছিল তার অভিভাবক জানায়, তার মেয়ে স্কুলে ক্লাস করছে ৷ প্রাথমিকভাবে ছেলে ধরার ব্যাপারে কোন সত্যতা মেলেনি ৷

About the author

SOFT PRO IT