রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ছুরিকাঘাতে ট্রাক ড্রাইভার নিহত

ছুরিকাঘাত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  রূপগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। বুধবার রাত দেড় টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পোনাব এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার আশিকুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা থানার কাঠুর এলাকার আব্দুল বারী বেপারীর ছেলে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ জসিমউদ্দিন জানান, বুধবার রাত ১ টার দিকে এ ওয়ান পোলার গার্মেন্টসের পন্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো অ-১১-০৫৪৯) কাভার্ডভ্যান নিয়ে এশিয়ান হাইওয়ে সড়কযোগে আসার পথে রূপগঞ্জ থানাধীন পোনাব নামকস্থানে পৌছালে একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় ট্রাক ড্রাইভার আশিকুর রহমান ছিনতাইকারীদের বাঁধা দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ট্রাক ড্রাইভারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রূপগঞ্জ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল থেকে ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে ইউএসবাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 June 2020

ছুরিকাঘাতে ট্রাক ড্রাইভার নিহত

www.narayanganjbarta24.com