নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ছাত্র-জনতার অভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১৪ পোশাককর্মী নিহত

ছাত্র-জনতার অভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১৪ পোশাককর্মী নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ছাত্র-জনতার অভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১৪ জন পোশাককর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরপুলে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘পোশাক খাতের চলমান পরিস্থিতি ও করণীয় এবং গণঅভ্যুত্থানে নিহত পোশাক শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ’ শিরোনামে এক সংবাদ সম্মেলন এ তথ্য প্রকাশ করা হয়। এছাড়া ঢাকার আশুলিয়ায় ৬ জন, গাজীপুরে ৬ জন শ্রমিক নিহত হয়েছেন বলে জানান হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার।

সংবাদ সম্মেলনে নিহতদের তালিকা নারায়ণগঞ্জের ১৪ জন হচ্ছেন, মো. রাসেল, মিনারুল ইসলাম, ইয়াসমিন চৌধুরী, সোহেল রানা, শাহ আলম, জামান মিয়া, আসিফুর রহমান, সজিব, মিনহাজুল ইসলাম, রাশিদুল ইসলাম, পারভেজ মিয়া, রবিউল, কবির, শামীম শাহদাত ও ফজলুল।

এদিকে সংবাদ সম্মেলনে আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত শান্তা গার্মেন্টসের কর্মী সুমন ইসলামের বোন মনিকা বলেন, প্রতিবাদ করার কারণে আর কোনো শ্রমিকের বুকে যেন গুলি না লাগে।

সংবাদ সম্মেলনে গার্মেন্ট শ্রমিক সংহতির পক্ষ থেকে অনতিবিলম্বে পোশাকশ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ ন্যায্য দাবি পূরণ, মজুরি মূল্যায়নসহ বিভিন্ন দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপ্রধান অঞ্জন দাস, সহসাধারণ সম্পাদক এফ এম নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রবীর সাহা, আশুলিয়া শাখার সভাপ্রধান জিয়াদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক হজরত বিল্লালসহ অন্য নেতারা।

About the author

SOFT PRO IT