নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ছাত্রলীগ হলেও আবরার হত্যা মামলায় প্রধানমন্ত্রী কোন আপোষ করেনি

ছাত্রলীগ হলেও আবরার হত্যা মামলায় প্রধানমন্ত্রী কোন আপোষ করেনি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ছাত্রলীগের হলেও আবরার হত্যা মামলায় প্রধানমন্ত্রী কোন আপোষ করেনি এবং শুদ্ধি অভিযানে যারা তালিকায় রয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ১৯ অক্টোবর শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকায় পুরাতন মেঘনা সেতুর অ্যাপ্রোচ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা জানান।

শুদ্ধি অভিযান প্রসংগে ওবায়দুল কাদের বলেন, আবরার হত্যাকান্ডের পর প্রধানমন্ত্রীর নির্দেশে সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। এতো কম সময়ে এতো বড় ঘটনার সব আসামী গ্রেফতার দেশে নজিরবিহীন ঘটনা। তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মী হওয়ার পরেও তাদেরকে কোনো ছাড় দেয়া হয়নি। তেমনি শুদ্ধি অভিযানে যারা টার্গেট রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

বিএনপি প্রসংগে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের সাথে আমরা বৈরী সম্পর্ক চাই না। আমরা চাই বিরোধীদল কনস্ট্রাক্টিভ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরাও তাদের ব্যাপারে অনেক সহনশীল। তিনি বলেন, বিএনপির সাতজন সংসদ সদস্য থাকার পরও একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য দেয়া হয়েছে। সংসদের প্রতিটি সারিতে বিরোধী দলের সংসদ সদস্যদের একজন দেয়া আছে। তারা পার্লামেন্টের ভেতরে বাইরে যা খুশি বলছেন । বিভিন্ন কর্মসূচি পালন করছেন । কোন বাধা দেয়া হচ্ছে না। যে সহনশীল আচরণ করা হচ্ছে তা শেখ হাসিনার সরকার আছে বলেই করা হচ্ছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 October 2019

ছাত্রলীগ হলেও আবরার হত্যা মামলায় প্রধানমন্ত্রী কোন আপোষ করেনি

www.narayanganjbarta24.com