নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ছাত্রলীগ নেতা সৌরভের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান

ছাত্রলীগ নেতা সৌরভের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এর রুখে দাঁড়াও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আয়োজিত বিশাল সমাবেশে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান সৌরভের নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে যোগদান করেন ।

৭ সেপ্টেম্বর শনিবার বিকালে নারায়ণগঞ্জের মিশনপাড়ার সলিমুল্লাহ সড়কে এই সমাবেশকে সফল করার লক্ষ্যে সৌরভের নেতৃত্বে মিছিলটি ফতুল্লার কাশীপুর এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে চাষাড়া বালুরমাঠ জেলা ও মহানগর ছাত্রলীগের মিছিলের সাথে সংযুক্ত হয়ে সমাবেশে যোগদান করে।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরীফ হোসেন, সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের আস্থাভাজন মেহেদী হাসান জুয়েল, ফয়সালসহ কাশীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহাদ সরদার, মেহেদী হাসান দিপু, মহান, হৃদয় প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 September 2019

ছাত্রলীগ নেতা সৌরভের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান

www.narayanganjbarta24.com