বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ছাত্রলীগ নেতা খান মাসুদের বোন এর কুলখানি উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

ছাত্রলীগ নেতা খান মাসুদের বোন এর কুলখানি উপলক্ষে দোয়া অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের বোন রোমানা খান লিপির কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ১০ মাার্চ রবিবার বাদ আছর খানবাড়িস্থ ছাত্রলীগ নেতা খান মাসুদের বাস ভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এ কুলখানিতে মরহুমের আত্মীয়-স্বজন, সুহূদ ও অনুরাগীরা ছাড়াও বিভিন্ন থানা ও ওয়ার্ডের রাজনৈতিকবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়ায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন  নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, বিশিষ্ট শিল্পপতি চান মিয়া, বন্দর থানা কৃষকলীগের সাবেক সভাপতি শাহজাহান মোল্লা, বন্দর প্রেস ক্লাবের সহসভাপতি কবির হোসেন, এডভোকেট পিন্টু খান, আ.লীগ নেতা কাজী শহিদ আহাম্মেদ, মুক্তিযোদ্ধা আশরাফ খান, মোশারফ খান, ব্যবসায়ী লুৎফর রহমান, বন্দর বেবি-সিএনজি মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, শরিফ হাসান চিশতি, যুবলীগ নেতা মমিন প্রমূখ।

About the author

SOFT PRO IT