বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ছাত্রলীগ নেতা অনিক ও সাজ্জাদ হোসেনের উদ্যোগে শোক দিবস পালন

ছাত্রলীগ নেতা অনিক ও সাজ্জাদ হোসেনের উদ্যোগে শোক দিবস পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ নেতা অনিক ও সাজ্জাদ হোসেনের উদ্যোগে বন্দর শাহী মসজিদ এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও গরীবের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সামশুল হাসান, লুৎফর রহমান, যুবলীগ নেতা মাসুম, শেখ মমিন, আজিজুল হক, হোসেন, রাজু আহম্মেদ, মীর মাসুম, মোখলেস প্রমুখ।

About the author

SOFT PRO IT