রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি) : রূপগঞ্জে ছাত্রলীগ নেতা মাহবুব হাসান ইমনের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সরকারী মুড়াপাড়া কলেজ শাখা ও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসেসামনে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্যে রাখেন, সরকারী মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এম.এ সাঈদ সোহেল, কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক সাইফুল ইসলাম তুহিন,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সামিউল হক শ্যামল, সমাজ সেবা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,সাধারন সম্পাদক ফজলে রাব্বি, যুগ্ন সম্পাদক হাসান আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম নাঈম, রাকিবুল ইসলাম রাকিব, মনির হোসেন, আশফাকুল ইসলাম তুষার, শাকিল আহাম্মেদ টিপু, কাউছার আহাম্মেদ প্রমুখ।

এ সময় ছাত্রলীগ নেতা এম.এ সাঈদ সোহেল বলেন, ২০১৪ সালের বিএনপি-জামাতের জ¦ালাও পোড়াও মামলায় ষড়যন্ত্রমুলক ভাবে ছাত্রলীগ নেতা মাহবুব হাসান ইমনকে জড়ানো হয়েছে। ওই মামলায় মাহবুব হাসান ইমনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। মামলা থেকে ইমনকে অব্যাহতি ও তার মুক্তি দাবি করছি।

About the author

SOFT PRO IT