সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

ছাত্রদল নেতা সাগরের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল

ছাত্রদল নেতা সাগরের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহ কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার এবং সারাদেশে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল। ১১ জুলাই বুধবার কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাকিবুর রহমান সাগর এর নেতৃত্বে সকাল ১১ টায় চিটাগাং-নারায়ণগঞ্জ রোডের ২ নং ঢাকেশ্বরী এলাকাতে  বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাকিবুর রহমান সাগর বলেন, তিন তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অবৈধ সরকার মিথ্যা বানোয়াট উদেশ্য প্রনদিত ভাবে জেলে বন্ধি রেখে এদেশে আবার একতরফা নির্বাচন করার পায়তারা করছে। কিন্তু সেই আশা আর তাদের পুরন করতে দেওয়া হবে না।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সংগ্রামী সভাপতি সাহেদ আহমেদ ও বিল্পবী সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানায় দুর্বার আন্দোলন গড়ে তুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে, সেই সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ভাই সহ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও নারায়ণগঞ্জ মহানগর সেচ্চাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা সহ সারাদেশে সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানায়।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা মাকসুদুর রহমান সাকিল, মো. ফয়সাল, সিফাতুর রহমান রাজু, রাসেল মাহামুদ, মো. সোহেল, কাউসার আহমেদ, মো. হিরা, মো. রিদয়, মো. ইমন, মাহবুব হোসেন, টিপু সুলতান, মো. রোমান, মো. মামুন, রাব্বি, রিদয়, মানিক, কবির, ইব্রাহিম, পারভেজ, হাবিবুর, শরিফুল , আশিক, কামাল, মুন্না, সাগর সহ আরও অনেকে।

About the author

SOFT PRO IT