আড়াইহাজার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ছাত্রদল করতেন নারায়ণগঞ্জের তিন ওসি!

ছাত্রদল করতেন নারায়ণগঞ্জের তিন ওসি!
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সদ্য প্রত্যাহার হওয়া সদর থানার ওসি শাহেন শাহ পারভেজ, রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন ও আড়াইহাজার থানার ওসি আব্দুল হক ছাত্র দল করতেন। সারা দেশের ৯৫ জন পরিদর্শককে নিয়ে করা প্রতিবেদনে নাম এসেছে এই তিনজনের।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন মেয়াদে যারা নিয়োগ পেয়েছিলেন এমন ৯৫ জন পরিদর্শককে নিয়ে গোপন প্রতিবেদন তৈরি করেছে একাধিক সংস্থা। প্রতিবেদনে তাদের শিক্ষাজীবন, রাজনৈতিক সংশ্লিষ্টতা-মতাদর্শ এবং তাদের আত্মীয়স্বজনের কর্মকাণ্ডের তালিকা সবিস্তারে বর্ণনা করা হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ওই কর্মকর্তাদের অনেকে নিজেদের আড়াল করে বর্তমানে অতিমাত্রায় আওয়ামী লীগ সেজেছেন। সময়মতো এসব কর্মকর্তা তাদের খোলস বদলে আগের ভূমিকায় ফিরে যেতে পারেন। যা সরকারের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তাদের বেশিরভাগই ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে নিয়োগ পেয়েছেন।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, তালিকায় নাম আসা কর্মকর্তাদের অনেকেই ছাত্রদল এবং ছাত্রশিবির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারা এখনো গোপনে বিএনপি-জামায়াতকে সহায়তা করে যাচ্ছেন। তাদের অনেকের আত্মীয়-স্বজন বর্তমানেও বিএনপি-জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন।

তালিকার বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের গুরুত্বপদে আসীন এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, যাদের নাম তালিকায় এসেছে তাদের ব্যাপারে আরো খোঁজ খবর নেয়া হবে। সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, প্রকাশিত : ২রা জানুয়ারী ২০১৮ইং।

About the author

SOFT PRO IT