নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সা. সম্পাদককে হৃদয়ের শুভেচ্ছা

ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সা. সম্পাদককে হৃদয়ের শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের  নব-নির্বাচিত কমিটিতে ফজলুর রহমান খোকনকে সভাপতি ও ইকবাল হোসেন শ্যামলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল যুগ্ম সম্পাদক মুকতাদির হোসাইন হৃদয়।

২০ সেপ্টেম্বর শুক্রবার এক শুভেচ্ছা বার্তায়  তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হলো ছাত্রদল । জিয়াউর রহমানের হাতে গড়া তৈরি করা এই  ছাত্রদলের সংগঠন । ছাত্রদলের দু:সাহসী নেতা-কর্মীরা বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। সকল আন্দোলন রুখে দিতে সব সময় কাজ করে যাচ্ছে ছাত্রদলের নেতা-কর্মীরা।

মুকতাদির হোসাইন হৃদয় আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামে রাজপথে আগে যেভাবে রাজপথে ছিলেন এবং আছেন সেভাবে তারা অতীতের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে ভবিষ্যতেও বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  আমি বিএনপির সহযোগি সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নব-নির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি ।

উল্লেখ্য, প্রায় ২৮ বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে ছাত্রদলের নতুন কমিটি। সংগঠনের ষষ্ঠ কাউন্সিলে ১৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন আর ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ভোট গণনা শেষে এই ফল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার শাহজাহানপুরের বাড়িতেই রাত ভর ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হয়েছে।

About the author

SOFT PRO IT