রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল

ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জের প্রতিনিধি ) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জের তারাবো ও কাঞ্চন পৌর ছাত্রদল। আজ ৩ই জুন বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে তারা এই প্রতিবাদ সভা করে। এ সময় উপস্থিত ছাত্রদল নেতারা হামলার সুষ্ঠু বিচারের দাবী জানান।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান মাহমুদ, সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম আহবায়ক মারুফ মোল্লা,  কাঞ্চন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম রিয়াদ, সদস্য ফয়সাল, তারাবো পৌর ছাত্রদলের সদস্য রহমত উল্লাহ আশিক প্রমুখ।

উলেখ্য, গত ৩০ই মে রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিএসসি চত্বরে দু:স্থ ব্যক্তিদের মধ্যে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণের অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 June 2021

ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল

www.narayanganjbarta24.com