সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চোখের চিকিৎসা করাতে ব্যাংককে গেলেন এমপি সেলিম ওসমান

শেখ হাসিনা আগামী ৫ বছর ক্ষমতায় থাকলে দেশ ২৫ বছর এগুবে : সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চোখের চিকিৎসা করাতে ব্যাংককের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন।

এর আগে বিকেলে তিনি ইসদাইরে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নারায়ণগঞ্জ নবীনবরণ অনুষ্ঠানে স্বস্ত্রীক যোগদান করেছেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার বিষয় জানিয়ে উপস্থিত কয়েক হাজার শিক্ষার্থীর কাছে দোয়া প্রার্থনা করেছেন এমপি সেলিম ওসামন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য,  এমপি সেলিম ওসমান দীর্ঘ দিন চোখের সমস্যা ভুগছিলেন। অতিরিক্ত ডায়াবেটিকস এবং চোখে গ্লোকমার সমস্যা জনিত কারনে ইতোমধ্যেই একবার তাঁর চোখে অস্ত্র পাচার করা হয়ে ছিলো। কিন্তু শারীরিক ভাবে কিছু জটিলতা দেখা দেওয়ায় ওই সময় তাঁর দ্বিতীয় চোখের অপারেশনটিতে বিলম্ব হওয়ার কথা জানিয়ে ছিলেন চিকিৎসকেরা। এরপর দেশে ফিরে দীর্ঘ সময় তিনি আক্রান্ত চোখের কোন প্রকার চেকাপ না করায় গত কয়েকদিন ধরে তাঁর চোখের সমস্যা তীব্র আকার নেওয়ায় মঙ্গলবার রাতেই তিনি চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন তিনি।

About the author

SOFT PRO IT