নারী বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চির বিদায় নিলেন সাংবাদিক অভির মা, আদমপুর কবরস্থানে সমাহিত

চির বিদায় নিলেন সাংবাদিক অভি'র মা, আদমপুর কবরস্থানে সমাহিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : দৈনিক অগ্রবানী পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক রাশেদুল হাসান অভির মা নিগার পারভীন আর নেই, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৪ঠা ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৭ টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ৫ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় নামাজে জানাযা শেষে বন্দরের আদমপুর কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।

এদিকে, রাশেদুল হাসান অভির মা নিগার পারভীনের মৃত্যুতে গভীর শোক ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নিউজ এজেন্সি নারায়ণগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডট কম পরিবারের প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সহকারি বার্তা সম্পাদক সৈয়দ রিফাত আল রহমান সহ নারায়ণগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডট কম পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।এছাড়াও তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সংগঠন, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক-বুন্ধ মহল।

About the author

SOFT PRO IT