জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন ওবায়দুল কাদের

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন ওবায়দুল কাদের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : গুরুতর অসুস্থ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছেছে। বাংলাদেশ সময় রাত পৌনে ৮ টার দিকে এটি অ্যারোস্পেস রোডের সেলেটর বিমানবন্দরে অবতরণ করে। সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (৪ মার্চ) বিকাল ৪টা ৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এয়ার অ্যাম্বুলেন্সে স্থান সংকুলান না হওয়ায়  ওবায়দুল কাদেরের সঙ্গে তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদের ও নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভী গেছেন। বাকি চিকিৎসক ও পরিবার সদস্যরা অন্য ফ্লাইটে সিঙ্গাপুরে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে।  সেখানে তিনি হাসপাতালটির ইন্টারভেনশনাল কার্ডিওলোজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল ডক্টর ফিলিপ কোহ এর তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।

উল্লেখ্য, রবিবার রাত সাড়ে তিনটায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর তাকে সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ-তে নিয়ে ভর্তি করানো হয়। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। এর একটিতে রবিবার রিং পরানো হয়েছে। ওবায়দুল কাদের বিএসএমএমইউয়ে কার্ডিয়াক বিভাগের চেয়ারম্যান ডা. সৈয়দ আলী আহসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সিঙ্গাপুরে তিনিও ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য যাচ্ছেন।

About the author

SOFT PRO IT