নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাষাঢ়ায় ২০ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাষাঢ়ায় ২০ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নগরীর চাষাঢ়াস্হ জিয়া হলের সামনে ২০ কেজি গাঁজা সহ ব্যবসায় মোসা: খাদিজা (২২) নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি।

বৃহষ্পতিবার ( ১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে পরিদর্শক মাহসুদুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান ও আবু সায়েম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত খাদিজা পিরোজপুর জেলার জিয়ানগর থানার গাজীপুর এলাকার রফিকুল সিকদারের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে আইজিপি পদক প্রাপ্ত ডিবির এসআই মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত খাদিজা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘ বছর যাবত গাঁজা সাপ্লাই করতো। বৃহষ্পতিবার ভোরে চাষাঢ়া এসে সে সিএনজি অটোরিক্সার জন্য অপেক্ষা করার সময় আমরা অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করি।

এব্যাপারে সদর মডেল থানার মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

About the author

SOFT PRO IT