নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাষাঢ়ায় রেললাইনের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : শহরের চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২২ আগস্ট মঙ্গলবার সকালে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বিগত কয়েক বছর যাবত গড়ে উঠেছে এসকল অবৈধ স্থাপনা। যেখানে ছোট মুদি দোকান থেকে শুরু করে কারখানা ও বসত বাড়ি গড়ে তুলেছে। রেলওয়ের প্রকৌশলী ও ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় পুলিশের উপস্থিতিতে রেল লাইনের মূল জায়গা অবৈধভাবে দখল করা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 August 2017

চাষাঢ়ায় রেললাইনের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

www.narayanganjbarta24.com