নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাষাড়া পেট্রোল পাম্পে আগুন

চাষাড়া পেট্রোল পাম্পে আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চাষাড়া পেট্রোল পাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ আগস্ট)আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে মার্ক টাওয়ারের মধ্যবর্তী অবস্থীত প্রান্তি পেট্রোল পোম্পে ঘটনাটি ঘটে।

তবে পেট্রোল পাম্পের কর্মচারীদের তৎপরতায় আগুন বেশি ছড়াতে পারে নি এবং খুব দ্রুতই নেভানো সম্ভব হয়েছে। কোন ক্ষয়ক্ষতির খবর শোনা যায়নি।

জানা গেছে, জলন্ত সিগারেটের আগুন থেকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চাষাড়া পেট্রোল পাম্পের কয়েকজন কর্মকর্তা জানান, চাষাড়া পেট্রোল পাম্পের পাশ্ববর্তী ভবন মার্ক টাওয়ার এর এক ফ্লাট থেকে সিগারেটের জ্বলন্ত খোসা পেট্রোল পাম্পের পিছনের অংশে রাখা গ্যাস সিলিন্ডারে পড়লে অগ্নি সংযোগের সূত্রপাত ঘটে।

এ সময় আগুনের ফুলকি প্রায় এক তলা উচ্চতা পর্যন্ত উঠে যায়। এতে ওই স্থানের গাছগুলোতেও আগুন লেগে যায়। ঘটনার কিছুক্ষণের মধ্যে পেট্রোল পাম্পের কর্মচারীরা অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভাতে সক্ষম হন। আর অপ্লের জন্য রক্ষ্য পায় মার্ক টাওয়ারের বসবাসরত মানুষরা। তবে এ সময় কোনো হতাহতের কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

মলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সানাউল হক বলেন, ধারণা করা হচ্ছে পাম্পের পাশে থাকা মার্ক টাওয়ার থেকে কেউ হয়তো জ্বলন্ত সিগারেট ফেলেছেন, সেখান থেকেই এই আগুনের সূত্রপাত ঘটে। কিন্তু সুরক্ষা রাখার দায়িত্ব পাম্প কর্তৃকপক্ষের। তারা সেটি করেনি, পাম্পটি সম্পূর্ণ অরক্ষিত। বেশ কয়েকবার তাদেরকে সুরক্ষিত রাখার নোটিশও করা হয়েছিলো। এই পাম্পের আগুন যদি এককবার ছড়িয়ে পড়ে তাহলে আশপাশের ব্যাপক ক্ষয়ক্ষতি এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

পাম্পের মালিক রশিদুজ্জামানের দাবি, আমাদের পোট্রল পাম্প সম্পূর্ণ সুরক্ষিত এং প্রচলিত আইনের সব ধারা মেনেই এটি করা হয়েছ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 August 2018

চাষাড়া পেট্রোল পাম্পে আগুন

www.narayanganjbarta24.com