সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

চালক ও যাত্রীর ছদ্মবেশের আড়ালে মাদকদ্রব্য সরবরাহ

চালক ও যাত্রীর ছদ্মবেশের আড়ালে মাদকদ্রব্য সরবরাহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ  মো. আল আমিন (৩৩) এবং মো.রাজিব হোসেন (২৫) নামে  দুই  মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৪ঠা এপ্রিল সোমবার রাতে রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে ৩০২ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল, ১০ কেজি গাঁজা এবং প্রাইভেটকার জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মো.আল আমিন ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বিষ্ণপুর এলাকার মো. শহীদ এর ছেলে এবং অপর আসামী মো. রাজিব হোসেন ঢাকা জেলার দোহার থানাধীন নটাখোলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

৫ই এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো.রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা উভয়ই মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশ ধারণ করে যাত্রী পরিবহনের আড়ালে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা জানান। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT