বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চালকের পেশার আড়ালে প্রাইভেটকারে মিললো ৪০ কেজি গাঁজা

চালকের পেশার আড়ালে প্রাইভেটকারে মিললো ৪০ কেজি গাঁজা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ মো. শাহ আলম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। ৯ জানুয়ারি সোমবার র‌্যাব ১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু গণমাধ্যমকে এবিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে ৮ জানুয়ারি রবিবার বন্দর থানা এলাকায় বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ওই আসামীকে গ্রেফতার করা হয়। অভিযানে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-২১-১০৪১ এশটি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মো. শাহ আলম মৃত. আব্দুল মজিদ এর ছেলে।

র‌্যাব ১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামী মো. শাহ আলম আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে জানা যায়।

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত আসামী মো. শাহ আলম পেশাদার মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। এছাড়া গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT