সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

চালকের ছদ্মবেশে গাঁজা সরবরাহ, জব্দ প্রাইভেটকার

চালকের ছদ্মবেশে গাঁজা সরবরাহ, জব্দ প্রাইভেটকার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. জুবায়েদ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২রা মার্চ বুধবার সকালে সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৬ কেজি গাঁজা, নগদ অর্থ, ২টি মোবাইল এবং ১টি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব।

২রা মার্চ বুধবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. জুবায়েদ একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অভিনব কায়দায় বিভিন্ন জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT