জাতীয় ধর্ম প্রধান খবর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ১৮ মার্চ

আজ পবিত্র লাইলাতুল মেরাজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : দেশের আকাশে কোথাও আজ ৩ই মার্চ বৃহস্পতিবার পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য ৪ঠা মার্চ শুক্রবার  রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী ৫ই মার্চ শনিবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১৮ই মার্চ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

আজ ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ১৮ই মার্চ দিবাগত রাতই শবে বরাতের রাত। শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ১৯ই মার্চ শনিবার।

ভাগ্য রজনী হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।

শাবান শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর আনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৪৩ হিজরির শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

About the author

SOFT PRO IT