নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

চাঁদাবাজির সময় র‌্যাবের জালে ধরা খেল ২ চাঁদাবাজ

চাঁদাবাজির সময় র‌্যাবের জালে ধরা খেল ২ চাঁদাবাজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার সময় হাতে-নাতে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২১ই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতরা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : মো.জামাল হোসেন (৪০) এবং মো.সেলিম হোসেন (৩৩)। অভিযানে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩ হাজার ৪ শত ১০ টাকা এবং ৩টি মোবাইল উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মো. জামাল হোসেন চাঁদপুর জেলার মতলব থানার শিগিরকান্দি এলাকার মৃত আ: রশিদের ছেলে এবং অপর আসামী মো. সেলিম হোসেন শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন ডামুড্যা এলাকার ঢালী মোশারফ হোসেন এর ছেলে।

২২ই জানুয়ারি শনিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. জামাল হোসেন এবং অপর আসামী মো. সেলিম হোসেন উভয়ই সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে এবং উভয়ই পেশাদার চাঁদাবাজ। এয়াড়া গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক  শত ৫০ টাকা থেকে ২শত টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কোন দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামী তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT