সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

গ্রন্থ‌মেলায় নাসিম ওসমান জামাতা অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইফতেখায়রুলের বই

বই লিখলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বই লিখলেন নারায়ণগঞ্জ-৫ আসনে চারবারের নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমান জামাতা ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম। অমর একুশে গ্রন্থমেলায় প্রথম দিন থেকেই পাওয়া যাবে তার লেখা প্রথম বই (যাপিত জীবনের কড়চা)। বইটি মেলায় শব্দশৈলী প্রকাশনীর (৪০১-৪০৪) নং স্টলে পাওয়া যাবে বইটি।

পাঠক চাইলে অনলাইনে রকমারি ডটকম ও বইবাজার ডটকম থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন। ছাত্র জীবন থেকেই বিতর্ক, আবৃত্তিসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ইফতেখায়রুল ইসলাম। সঙ্গীত চর্চাও করেন এই পুলিশ কর্মকর্তা। ইফতেখায়রুল ইসলাম বর্তমানে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপিতে) কর্মরত আছেন।

পাঠককে বই মেলায় আসার আমন্ত্রণ জানিয়ে ইফতেখায়রুল ইসলাম বলেন, যাপিত জীবনের কড়চা বইটি সমাজ জীবনের নানা বাস্তবতার আলোকে লেখা।আশা করি বইটি পড়লে পাঠক আশাহত হবেন না। মানুষের প্রথম সন্তানের প্রতি যেমন মায়া থাকে এই বইটি আমার কাছে তেমন হয়ে থাকবে। যদি বইটি পড়ে কোনো পাঠকের মনে একটু হলেও নাড়া দেয় সেটাই হবে আমার স্বার্থকতা।

এই বইয়ের পাঠকের কাছ থেকে হয়তো অনেক পরামর্শও আমি পাবো। যা সামনের দিনে ভালো লেখায় মনোযোগী হতে সহায়তা করবে।

About the author

SOFT PRO IT