নারায়ণগঞ্জ বন্দর বিশেষ সংবাদ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গ্যাস সংকট, নারায়ণগঞ্জে ভরসা এবার মাটির চুলা !

গ্যাস সংকট, নারায়ণগঞ্জে ভরসা এবার মাটির চুলা !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি, শিপু ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস সংকটের কারণে বেড়েছে মাটির চুলার চাহিদা। দিন দিন গ্যাস সংকট আরো বেড়েই চলছে তাই উপায় না পেয়ে আবাসিক গ্রাহকরা বাধ্য হয়ে মাটির চুলা ব্যবহার করছে। আগামী কত বছরে সংকট কমবে তার কোন নিশ্চয়তা নেই। আবাসিক, শিল্প, বিদ্যুৎ সব শ্রেণীর গ্রাহক গ্যাস সমস্যায় ভুগছেন। পাইপে যে গ্যাস আসছে তা দিয়ে প্রয়োজনীয় কাজ মিটছে না। দিনে গ্যাসের চাপ কম রাতেও অল্প পরিসরে টিমটিম করে জ্বলে। পাইপ লাইনের গ্যাস গ্রাহকদের পাশাপাশি যারা এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন তাদেরও ভোগান্তি বেড়েছে। সরকারের নির্দিষ্ট করা দামে কোন স্থান থেকেই সিলিন্ডার গ্যাস বা এলপিজি গ্যাস কেনা যাচ্ছে না বলে একাধিক জনের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।

তাছাড়া এদিকে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপিজি) গ্যাস। সিলিন্ডার গ্যাসের দাম নিয়ন্ত্রণে সরকারের কোন উদ্যোগ নেই। নেই কোন তদারকি। ব্যবসায়ীরা যেখানে যেমন ইচ্ছে দাম নিচ্ছেন যখন তখন দাম বাড়াচ্ছেন।

বন্দর বাবুপাড়া এলাকার আফরুজা আক্তার মুক্তা বলেন, দিনের বেলা একেবারেই গ্যাস থাকে না। রাতে নিভু নিভু করে যা থাকে তাতে কোন কাজই করা যায় না। রান্না খাওয়ার খুব কষ্ট হয়, তাই উপায় না পেয়ে মাটির চুলায় রান্না করতে হয়। মাটির চুলায় রান্না করেও মাসে মাসে গ্যাস বিল দিতে হয়। তাই সরকারে কাছে দাবি জানাই হয় ঠিক মত গ্যাস দেওয়ার ব্যবস্থা করা হোক, না হয় লাইন কেটে বিল নেওয়া বন্ধ করা হোক।

এদিকে মাটির চুলা বিক্রেতা বলেন, আগের তুলনায় এখন বেশি মাটির চুলা বিক্রি হচ্ছে, কারণ গ্যাস নাই। মানুষের রান্নার করার জন্য এখন মাটির চুলাই বেছে নিয়েছে।

About the author

SOFT PRO IT