বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গোয়াল ঘর থেকে চুরি হলো গরু

গোয়াল ঘর থেকে চুরি হলো গরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর মদনগঞ্জ এলাকার অসহায় আব্দুল খালেক মিয়ার গোয়াল ঘর থেকে গরু ও একটি বাছুর চুরি হয়েছে। মদনগঞ্জ লক্ষ্যারচর উত্তরপাড়া এলাকার মৃত আনোয়ার আলীর পুত্র আব্দুল খালেক দীর্ঘদিন যাবত গরু পালন করে আসছিলেন। এই গরুর দুধের উপর নির্ভর করেই তার সংসারটি কোনরকম ভাবে চলে যাচ্ছিলো এমন অবস্থায় গত ২৩ নভেম্বর বুধবার রাতের কোন এক সময়ে সঙ্গবদ্ধ চোরের দল দুধ দেওয়া গাভীটি এবং ১০ মাসের একটি বাছুর চুরি করে নিয়ে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েছে আব্দুল খালেক।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত আব্দুল খালেক বলেন, আমার বড়ির পিছনের দিক দিয়ে টিনের বেড়া কেটে গরু এবং বাছুরটিকে নিয়ে যায়। আমার আয়-রুজি রোজগারের সম্ভবলটি চুরি করে নিয়ে গিয়েছে। আমার প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। আমি এখন কি করবো। আমার এখন সংসার চালানোই খুব কষ্ট হয়ে যাবে। আমি বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি, যার জিডি নং ১১০৯। এখন প্রশাসন যদি আমার গরুটি উদ্ধার করে দিতে পারে তাহলে খুবই উপকার হতো।

About the author

SOFT PRO IT