রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গৃহবধুর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

গৃহবধুর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে সজিব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ জানান, চারিতালুক এলাকায় এক গৃহবধুর গোসল করার দৃশ্য ভিডিও ধারণ করে ব্লাকমেইল করার উদ্দেশে বাথরুমের ভেন্টিলেটারের মধ্যে গোপনে ইলেকট্রনিক্স ডিভাইস ক্যামেরার সাহায্যে অজ্ঞাত কেউ ভিডিও ধারণ করে। সোমবার দুপুরে গৃহবধু গোসল করার সময় ভেন্টিলেটারের দিকে তাকিয়ে সেই ডিভাইসটি দেখে ফেলে। পরে ডিভাইস থেকে মেমোরি কার্ড খুলে মোবাইল ডুকিয়ে দেখেন এতে তার গোসলের ভিডিও ধারণ করা হয়েছে। পরে গৃহবধু বিষয়টি তার পরিবারের লোকজনের সাথে আলাপ করে তাদের পরামর্শ ক্রমে ডিভাইসটি একই জায়গায় রেখে দেন। সোমবার সন্ধ্যার পর একই এলাকার ইমারতের ছেলে লম্পট সজিব সেটি নিতে আসলে গৃহবধুর পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ অভিযুক্ত সজিবকে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় রাতেই উক্ত গৃহবধু রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সজিব ডিভাইস দ্বারা ভিডিও করার কথা স্বীকার করে জানান গৃহবধুকে ব্ল্যাকমেইল করে অসৎ উদ্দেশ্য হাসিল করতেই সে এ কাজ করেছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT