রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গৃহবধুকে ধর্ষণের চেষ্টা ॥ আসামী ধরে টাকার বিনিময়ে ছেড়ে দিলো পুলিশ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী ইকবাল বাহিনীর বিরুদ্ধে। এ সময় ঐ গৃহবধূর ডাক চিৎকার দিলে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে মাদক ব্যবসায়ী চক্র গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত করে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত শামীমকে গাঁজাসহ আটক করে ২৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়। এতে টেকনোয়াদ্দা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায়।

এজাহার ও ভুক্তভোগী পারিবারিক সুত্রে জানা যায়, রোববার সকাল ১০ টায় উপজেলার টেকনোয়াদ্দা এলাকার ওই গৃহবধুর ঘরের ময়লা বাহিরে ফেলে ঘরে প্রবেশ করার সাথে সাথে পূর্ব শত্রুতার জের ধরে জোর পূর্বক একই এলাকার আবু সাঈদ শহিদের পুত্র মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন ঘরে ঢুকে পড়ে। এ সময় লম্পট ইকবাল গৃহবধুকে মারধর করে ধর্ষনের চেষ্টা চালায় এবং শ্লীলতাহানি করে।

পরে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ইকবালসহ তার সহযোগী শামীম হোসেন, মনির হোসেন, আবু সাঈদ শহিদসহ আরো ৪/৫ জন মিলে গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত করে। এছাড়া এ ঘটনায় কোন প্রকার মামলা মোকদ্দমা করলে গৃহবধুসহ তার স্বামী ও শিশু কন্যাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকী দেয়।

এ ঘটনায় নির্যাতিত গৃহবধু বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে রূপগঞ্জ থানার এসআই প্রদ্যুৎ সরকারসহ একদল পুলিশ অভিযুক্ত শামীম হোসেনকে ১০ পুড়িয়া গাঁজাসহ আটক করে। আটকের পর ২৫ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনা জানাজানি হলে টেকনোয়াদ্দা এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই প্রদ্যুৎ সরকার বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 August 2017

গৃহবধুকে ধর্ষণের চেষ্টা ॥ আসামী ধরে টাকার বিনিময়ে ছেড়ে দিলো পুলিশ

www.narayanganjbarta24.com