জাতীয় নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গুলশানে ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

গুলশানে ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোসারাত জাহান (মুনিয়া) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ই এপ্রিল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল হাসান ফিরোজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় গুলশান ২ নম্বরের একটি ভবনের ফ্ল্যাটে গিয়ে নিহত তরুণীর বড় বোন দরজা বন্ধ পান। ধাক্কাধাক্কি করলেও দরজা খুলছিলেন না ওই তরুণী। এর কিছুক্ষণ আগে থেকে তার ফোনও বন্ধ ছিল।

এরপর ফ্ল্যাটের মালিকের উপস্থিতিতে মিস্ত্রি দিয়ে পুলিশ দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে।

বিষয়ে পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, মোসারাত জাহানের বাড়ি কুমিল্লা শহরে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। মেয়েটির পরিবার কুমিল্লায় থাকে। এখানে ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।

নিহতের বড় বোনের বরাত দিয়ে এডিসি আরও বলেন, মেয়েটির সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ফ্ল্যাট ভাড়া নিয়ে মেয়েটি একাই থাকতো। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার পরে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করবে।

রাত দেড়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুলশান থানার পুলিশ মরদেহের সুরতহাল করছিল। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের একটি দল গিয়েছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ও মেয়েটির ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

About the author

SOFT PRO IT