রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গাড়ী থেকে অভিনব কৌশলে তেল চুরি, অবশেষ রূপগঞ্জে গ্রেফতার ২

গাড়ী থেকে অভিনব কৌশলে তেল চুরি, অবশেষ রূপগঞ্জে গ্রেফতার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ লিটার চোরাই জ্বালানী তেলসহ জ্বালানী তেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে ১৭ই জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় রূপগঞ্জ থানাধীন তারাব হাটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : মো. আরিফুর রহমান (৪০) ও মো. সজিব (৩২)। অভিযানকালে ১টি পিকআপ জব্দ করে র‌্যাব।

আজ ১৭ই জুন বৃহস্পতিবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, রূপগঞ্জ থানাধীন তারাব হাটিপাড়া এলাকায় মহাসড়কে চলাচলরত পার্কিং করা যানবাহন হতে জ্বালানী তেল চুরি ও কেনাবেচার একাধিক চোরাই চক্র গড়ে উঠেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এছাড়া ঢাকা- চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত গাড়ীসমূহ রাস্তার পাশে পার্কিং করে গাড়ীর ড্রাইভার ও হেলপার ঘুমিয়ে থাকা অবস্থায় এই চোর চক্রের সক্রিয় সদস্যরা বিশেষ কায়দায় মোটর ফিটিং করা পিকআপ ভ্যান ব্যবহার করে অভিনব কৌশলে তেল চুরি করে আসছিলো বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ তারা অভিনব কৌশলে রাস্তার পাশে পার্কিং করা গাড়ী হতে জ্বালানী তেল চুরি করে মজুদ করে এবং অবৈধভাবে কেনাবেচা করে আসছে। এই সকল জ্বালানী তেল চোরাই চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। তাছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 June 2021

গাড়ী থেকে অভিনব কৌশলে তেল চুরি, অবশেষ রূপগঞ্জে গ্রেফতার ২

www.narayanganjbarta24.com