রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গাড়ী চাপায় মানসিক প্রতিবন্ধি নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সানাউল্লাহ (৬৫) নামে মানসিক প্রতিবন্ধি নিহত হয়েছেন। ৯ই মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কাঞ্চন টোলপ্লাজা এলাকায় দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহত সানাউল্লাহ মিয়া কাঞ্চন কেন্দুয়া খালপাড় এলাকার মৃত আহসানউল্লার ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাব্বির আহম্মেদ জানান, কাঞ্চন টোলপ্লাজার একটু সামনে মানসিক প্রতিবন্ধি সানাউল্লার লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

ধারনা করা হচ্ছে মানসিক প্রতিবন্ধি সানাউল্লা মহাসড়ক দিয়ে চলাচলের সময় হয়তো কোন গাড়ী চাপা দিলে তার মৃত্যু হয়। তবে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

About the author

SOFT PRO IT