র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

গাঁজা ও ফেনসিডিলসহ র‌্যাবের জালে ধরা খেল ২ যুবক

গাঁজা ও ফেনসিডিলসহ র‌্যাবের জালে ধরা খেল ২ যুবক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল সহ মো. অপু হোসেন (২৮) ও মো.লিয়াকত আলী ওরফে রকত (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৩ই এপ্রিল রবিবার গভীর রাতে সোনারগাঁ থানা এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এসময় পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামী মো. অপু হোসেন এর কাছ থেকে ৪৭ কেজি গাঁজা, ১টি মোবাইল, নগদ টাকা ও  মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত অপর আসামী মো. লিয়াকত আলী ওরফে রেকত এর কাছ থেকে ১৫১ বোতল ফেনসিডিল, ২টি মোবাইল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মো. অপু হোসেন গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানাধীন গোবরা এলাকার মো. শেখ কেরামত আলীর ছেলে এবং অপর আসামী মো. লিয়াকত আলী ওরফে রেকত রূপগঞ্জ থানার আইয়াব এলাকার মৃত রমজান আলীর ছেলে।

আজ ৪ঠা এপ্রিল সোমবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. অপু হোসেন মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত অপর আসামী মো. লিয়াকত আলী ওরফে রেকত দীর্ঘদিন যাবৎ তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT