সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে সিদ্ধিরগঞ্জে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ২০ই জুন রাত সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন ওবদা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো : মো.শাওন (২৬), মো. আরিফ বিল্লাহ (৩০), মো. রায়হান (২৫), মো. মেহেদী হাসান (২৬), মো. সাজ্জাদ হোসেন (২৩), মো.শাকিল ইসলাম ওরফ তুষার (২৭) ও মো. মেহেদী হাসান (২৫)।

২০ই জুন রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব- ১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। তাদের মাদক ব্যবসা তাদের এক মাত্র পেশা। অধিক লাভের আশায় পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 June 2021

গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

www.narayanganjbarta24.com