নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গাঁজাসহ পুলিশের হাতে বানু বেগম নামে নারী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ২শ ৫০ গ্রাম গাঁজাসহ বানু বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২১শে মার্চ সোমবার রাতে বন্দর থানার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বানু বেগম বন্দর থানার ধামগড় ইউনিয়নের সেনের বাড়ি এলাকার মোস্তফা মিয়ার স্ত্রী বলে জানা গেছে। এ ব্যাপারে বন্দর থানার উপপরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। পরে পুলিশ গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ী বানু বেগমকে ওই মামলায় ২২শে মার্চ মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে।

About the author

SOFT PRO IT