আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গল্প করতে করতে ট্রেনে কাটা পড়লো আড়াইহাজারের ইসহাক

গল্প করতে করতে ট্রেনে কাটা পড়লো আড়াইহাজারের ইসহাক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : রেললাইন ধরে গল্প করতে করতে হাঁটার সময় তারা ট্রেনে কাটা পড়লো আড়াইহাজারের ইসহাক নামে এক যুবক। পহেলা ডিসেম্বর শনিবার বিকালে কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যায় সেই যুবক।

কমলাপুর জিআরপি থানার এসআই মোহাম্মদ রেজাউল ইসলাম জানিয়েছেন। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোহাম্মদ ইসহাক ও আবিদ হোসেন চৌধুরী। নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা ইসহাক সোয়ান গ্রæপের বিক্রয় প্রতিনিধি ছিলেন। নিহত অপরজন আবিদের বাড়ি ঢাকার যাত্রাবাড়িতে। তিনি ইফাদ গ্রুপের বিক্রয় প্রতিনিধি ছিলেন।

এসআই রেজাউল বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিকাল ৩টার দিকে দুইজন খিলক্ষেত রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান।

তিনি বলেন, খিলক্ষেতে রেললাইনের একটা বড় বাঁক রয়েছে। ওই বাঁকের কারণে তারা ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি। দুইজন ঘটনাস্থলেই মারা যান, বলেন এসআই রেজাউল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 December 2018

গল্প করতে করতে ট্রেনে কাটা পড়লো আড়াইহাজারের ইসহাক

www.narayanganjbarta24.com