রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গরু চুরির ঘটনায় রূপগঞ্জে ৬ জন গ্রেফতার, ৩৭ হাজার টাকা উদ্ধার

গরু চুরির ঘটনায় রূপগঞ্জে ৬ জন গ্রেফতার, ৩৭ হাজার টাকা উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরু চুরির ঘটনায় ৬ গরু চোরকে আটক করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার তারাব  ও রূপগঞ্জ সদর এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে গরু চুরির ৩৭ হাজার টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হল, উপজেলার তারাব পৌর এলাকার দেলোয়ার ভুইয়ার ছেলে বুলবুল কসাই, হরিনা এলাকার তমিজ উদ্দীনের ছেলে মোকলেছ, একই এলাকার আমজাদ হোসেনের ছেলে ফারুক খান, সাদেক মিয়ার ছেলে সজীব, রূপগঞ্জ সদর এলাকার হযরত আলীর ছেলে হাসান, নরসিংদীর জেলার রায়পুরা থানার মিঠাচর এলাকার হোসেন আলীর ছেলে সবুজ মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, তারাব সুলতানা কামাল সেতু নীচে গরু চুরির টাকা ভাট ভাটোয়ারার সময় বুলবুল কসাই ও ফারুক খানকে আটক করে জনতা। পরে পুলিশ তাদেরকে আটক করে। এসময় তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্য মতে হরিনা ও রূপগঞ্জ সদর এলাকা থেকে বাকিদের গ্রেফতার করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 September 2020

গরু চুরির ঘটনায় রূপগঞ্জে ৬ জন গ্রেফতার, ৩৭ হাজার টাকা উদ্ধার

www.narayanganjbarta24.com