নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গণপিটুনিতে দুইজন নিহত

গণপিটুনিতে দুইজন নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। ১৭ জানুয়ারি বুধবার ভোরে বন্দরের ধামগড় ইউনিয়নের বালিগাও এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বালিগাঁওয়ের গ্রামের রফিক মুন্সির বাড়িতে ১০ থেকে ১২ জনের মুখোশ পরিহিত ডাকাত দল হানা দেয়। পরে অস্ত্রমুখে রফিক মুন্সির পরিবারের সদস্যদের মারধর করতে থাকে।

ওইসময় তাদের চিৎকারে এলাকাবাসী জানতে পেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের ঘিরে ফেলে। তখন সবাই পালিয়ে গেলেও গণপিটুনীতে দুইজন মারা যায়।

বন্দর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহগুলো ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।এ ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 January 2018

গণপিটুনিতে দুইজন নিহত

www.narayanganjbarta24.com