অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গজারিয়ায় ১০০ ক্যান বিয়ারসহ নারী আটক

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মুন্সিগঞ্জ প্রতিনিধি ) : মুন্সিগঞ্জের গজারিয়ায় ১০০ ক্যান আমদানি নিষিদ্ধ বিদেশি বিয়ারসহ হাওয়া বেগম ( ৪৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি গ্রাম থেকে হাওয়া বেগমকে বিয়ারসহ আটক করা হয়। তার স্বামীর নাম আক্কাস আলী।

গজারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. আক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চর বাউশিয়া বড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে হাওয়া বেগমকে ১০০ ক্যান আমদানি নিষিদ্ধ বিদেশি বিয়ারসহ আটক করে। আটককৃত নারী হাওয়া বেগম স্থানীয় একজন মাদক ব্যবসায়ী।

গজারিয়া থানার ওসি হারুন-অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ১০০ ক্যান আমদানি নিষিদ্ধ বিদেশি বিয়ারসহ হাওয়া বেগমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়।

About the author

SOFT PRO IT