নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাউন্সিলর বিন্নির বড়দিনের শুভেচ্ছা

খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাউন্সিলর বিন্নির বড়দিনের শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও নাসিক ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।

২৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর বিন্নি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতির এক মধুর বন্ধন দেখা যায় আমাদের নারায়ণগঞ্জে। যুগ যুগ ধরে এই জেলায় সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। এই শহরে পাশাপাশি স্থাপিত মুসলিমদের কবরস্থান, হিন্দুদের শ্মশান এবং খ্রিষ্টানদের কবরস্থান সম্প্রীতির অনন্য এক নিদর্শন। পরিশেষে উৎসব হউক আনন্দমুখর। এ সময় তিনি সবাইকে করোনার সংক্রমণ রোধে সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 December 2020

খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাউন্সিলর বিন্নির বড়দিনের শুভেচ্ছা

www.narayanganjbarta24.com