নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খোরশেদের নেতৃত্বে পল্টন সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশ গ্রহন

খোরশেদের নেতৃত্বে পল্টন সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশ মাতা খালেদা জিয়ার মুক্তির দাবীতে রাজধানীর পল্টনে অনুষ্ঠিত সমাবেশে হাজারো নেতাকর্মী নিয়ে আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে যোগ দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

মিছিল শুরুর পূর্বে নটরডেম কলেজের সামনে জমায়েত নেতাকর্মীর উদ্দেশ্যে খোরশেদ বলেন, পল্টনের মানব সমুদ্রের সাক্ষী হলো মহানগর যুবদলের সকল নেতাকর্মী। আজকের গণ জোয়ার প্রমান করেছে দেশবাসী আর শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না। তিনি আরো বলেন, আজ থেকেই এই অবৈধ সরকারের পতন শুরু হলো। অচিরেই দেশমাতা খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ইনশাল্লাহ।

মিলিছে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, মন্তাজ উদ্দিন মন্তু, আক্তার হোসেন খোকন শাহ, সাগর প্রধান, জুয়েল রানা, জুয়েল প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি মো. আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক তুষার আহম্মেদ, বন্দর উপজেলা যুবদলের সিনি. সহ সভাপতি নজরুল ইসলাম, শিপন, সহ মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা ইউনুছ খান বিপ্লব, রিটন দে, শওকত খন্দকার, আব্দুর রহমান, আল আমিন খান, মাহাবুব হাসান জুলহাস, ইসলেউদ্দীন মাহমুদ ইসা, জানে আলম দুলাল, মোজাম্মেল, ওসমান গনি, মো. মুছা, মিঠু আহম্মেদ, রানা মুন্সি, সেলিম, শহিদুল ইসলাম শহীদ, মুহিন আহম্মেদ রিপন, জীবন, বায়েজিদ, নাদিম, সহ প্রমুখ নেতাকর্মী।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 September 2018

খোরশেদের নেতৃত্বে পল্টন সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশ গ্রহন

www.narayanganjbarta24.com