খেলা বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খেলাধূলার সাথে মনের একটা নিবির সম্পর্ক রয়েছে : কাউন্সিলর হান্নান

খেলাধূলার সাথে মনের একটা নিবির সম্পর্ক রয়েছে : কাউন্সিলর হান্নান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মরহুম আবুল জাহের চেয়ারম্যান স্মৃতি নাইট শর্টপিচ টুনামেন্টের শুভ উদ্বোধন করেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। ১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বন্দর শাহী মসজিদ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ টুনামেন্টের উদ্বোধন করা হয়।

এ সময় আয়োজিত উদ্বোধনী টুনামেন্টে স্থানীয় সমাজ সেবক ও যুবলীগ নেতা সামছুল হাসানের  সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামীয়া ফাজিল মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি নাজমুল হাসান আরিফ, মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসনাত রহমান বিন্দু, বন্দর থানা ছাত্রলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক মাঈনুউদ্দিন মাঈনু, সমাজ সেবক পিন্টু হাজী, যুবলীগ নেতা সুমন খান, মো: সাঈদ, শেখ শিপন, বৃষ্টি, পারভেজ, মোঃ জুবায়ের সরকার রোহান প্রমূখ।

উদ্বোধনী সংক্ষিপ্ত বক্তব্য হান্নান সরকার বলেন, খেলাধূলার সাথে মনের একটা নিবির সম্পর্ক রয়েছে। খেলাধূলায় নিমগ্ন থাকলে শরীর এবং মন দুটোই ভাল থাকে। সামাজিক অবক্ষয় রোধে খেলা ধূলার বিকল্প নেই।

তিনি আরো  বলেন, বন্দর শাহী মসজিদ এলাকা একটি শান্তি প্রিয় মহল্লা। শাহী মসজিদ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত শর্টপিচ টুনামেন্টের খেলার সার্বিক সাফল্য কামনা করছি। টুনামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. জুবায়ের সরকার রোহান।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 December 2020

খেলাধূলার সাথে মনের একটা নিবির সম্পর্ক রয়েছে : কাউন্সিলর হান্নান

www.narayanganjbarta24.com