বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খেলতে প্রস্তুত এমপি শামীম ওসমান

খেলতে প্রস্তুত এমপি শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক) : সকল অপশক্তির বিরুদ্ধে খেলতে প্রস্তত আছে বলে হুশিয়ারী দিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। তিনি বলেছেন, আমরা খেলবো অশুভ শক্তির বিরুদ্ধে, সে খেলায় আমরাই জিতবো। আপনারা আমাদের সঙ্গে খেলতে চান, আমরাও প্রস্তত। আপনারা যে কোন ধরনের খেলা খেলতে চান, সে খেলাই আমরা খেলবো। কারণ শয়তান শয়তানি করতে পারে কিন্তু আল্লাহর সাথে পারে না। আল্লাহর রহমত আছে শেখ হাসিনার উপর। আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় আসবে। শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী থাকবেন।

শনিবার (২০ আগস্ট) বিকালে বন্দর উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহানগর আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক হুমায়ূন কবির মৃধার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ রশিদ।

তিনি আরো বলেন, লন্ডন থেকে বসে টাকার যোগান দিচ্ছে। আমাদের নেত্রী শেখা হাসিনার উপর আঘাত করতে চায়। আসলে তো ওরা চায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে। বিএনপির কেন্দ্রীয় নেতা হাসতে হাসতে বলে কয়েকদিন পড়ে আপনারা চোখে র্সষে ফুল দেখবেন। কেন র্সষে ফুল দেখবো! তখন বলে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হয়ে যাবে। বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয়ে যায় ওনার তো খুশি হওয়ার কথা না। দেশের কোনও মানুষের খুশি হওয়ার কথা না, আর রাজনীতিবিদ হিসেবে ওনার তো খুশি হওয়ার কথা না।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো.জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দুলাল প্রধান, আওয়ামীলীগ নেতা হূমায়ূন, যুবলীগ নেতা খান মাসুদসহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

About the author

SOFT PRO IT