নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

খুনী মাজেদের লাশ অপসারণে ভিপি বাদলের দাবী

নিজে বাঁচুন, অপরকে বাঁচান এবং সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিন : ভিপি বাদল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের আত্মস্বীকৃত খুনী মাজেদের লাশ অপসারণের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের জন্মভূমি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মাটিকে কলংকমুক্ত করার দাবী জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল (ভিপি বাদল)। রবিবার (১১এপ্রিল) দুপুরে নিজ প্রতিক্রিয়া ব্যক্তয় করে গণমাধ্যমকে তিনি উল্লেখিত কথা বলেন।

তোলারাম বিশ্ববিদ্যালয়ের তোখর ছাত্র নেতা ও সাবেক ভিপি বলেন, আধারে সবাইকে ঘুমে রেখে আওয়ামী লীগের জন্মভূমি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মাটিতে খুনী মাজেদের লাশ দাফন করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ সহ জাতীয় ৪ নেতার হত্যাকারীদেরকে খুনী মোশতাক ও জিয়া পুরস্কৃত এবং পূণর্বাসিত করেছিলেন। তাই জাতির পিতার বাংলার মাটিতে সেই খুনী ও কুলাঙ্গারদের ঠাই হতে পারেনা। তাই অনতিবিলম্বে খুনী মাজেদের লাশ অপসারণের মাধ্যমে সোনারগাঁয়ের মাটিকে কলংকমুক্ত করার দাবী জানাচ্ছি।

উল্লেখ্য, গোপনীয়ভাবে ১২ এপ্রিল রোববার ভোর ৪টায় সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এস পি ইউনিয়ন ডিগ্রী কলেজের পিছনে তার শশুরবাড়ির পারিবারিক কবরস্থানে বঙ্গবন্ধুর খুনী মাজেদের লাশ দাফন করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 April 2020

খুনী মাজেদের লাশ অপসারণে ভিপি বাদলের দাবী

www.narayanganjbarta24.com