ফতুল্লা রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খুনিরা বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় : শামীম ওসমান

খুনিরা বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবে মন্তব্য করে শামীম ওসমান বলেন, খুনিরা সব এক হয়েছে। বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়, সবার একটাই দাবি শেখ হাসিনাকে হঠাও। কিন্তু শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারো নির্বাচিত করতে হবে। ১৭ নভেম্বর শনিবার সকালে ফতুল্লা পাইলট স্কুল এলাকায় ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

সাংসদ শামীম ওসমান বলেন, বিএনপি অগ্নি সন্ত্রাস করলে কোন ছাড় দেয়া  হবে না। চারদলীয় জোট ক্ষমতায় আসার পর আমার নেতাকর্মীরা বাড়ি ঘরে থাকতে পারেনি। হামলা-মামলা করে এলাকা ছাড়া করা হয়েছে। আমার নেতাদের জেল থেকে বের করে নিয়ে হত্যা করেছে। আমার ভাই একেএম সেলিম ওসমানের ফ্যাক্টরীতে হামলা চালিয়ে নারকীয় তান্ডব চালিয়েছে। কিন্তু আমরা ক্ষমতায় এসে এর কোন বদলা নেইনি।

তিনি আরো বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি-জামাত যে অগ্নি সন্ত্রাস করেছে, ভেবেছিলাম তারা সে সব কথা ভুলে গেছে। কিন্তু গত সপ্তাহে আবারো দেখলাম তারা অগ্নি সন্ত্রাস করেছে। পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে, পুলিশের উপর হামলা করেছে। কিন্তু এবার যদি আবারো অগ্নি সন্ত্রাসের পথ বেছে নেন, তা হলে কোন ছাড় দেয়া হবে না।

আয়োজিত নির্বাচনী সভায় ফতুল্লা থানা স্বেচ্ছাস্বেক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারন সম্পাদক এম শওকত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানাউল্লাহ, মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ আউয়াল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম এ মান্নান, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিসির আলী, সাধারন সম্পাদক রেহান শরীফ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, থানা আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম প্রধান, ফতুল্লা পাইলট স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও প্রমুখ।

About the author

SOFT PRO IT