রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রূপগঞ্জে ছাত্রদলের দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রূপগঞ্জে ছাত্রদলের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে। আজ ৬ই মে বৃহস্পতিবার রুপগঞ্জে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের নেতা আরিফ হাসান সভাপতিত্বে দোয়া মাহফিল এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান মাহমুদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মাসুদ। এছাড়াও এ সময় ছাত্রদল নেতা মাহমুদুল হাসান হ্নদয়, মো: নুরুজ্জামান, উমর সাঈদ, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের মাইনুল ইসলাম সুরুজ, রাকিবুল ইসলাম মেহেদি, খালেক মাহমুদ, বোরহান উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের গোলাম সারোয়ার সাজু, শুভ ভূইয়া, শাহরিয়ার রাচিন, ভূলতা ইউনিয়ন ছাত্রদলের মেহেদি হাসান উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT