নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহানগর যুবদল ঢাকার রাজপথে

খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহানগর যুবদল ঢাকার রাজপথে
Written by SOFT PRO IT

নারাণগঞ্জ বার্তা ২৪ : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে যোগদানের জন্য নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তর নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাকায় জড়ো হওয়া শুরু করেছেন।

ইতিমধ্যে বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন ও বন্দর উপজেলা যুবদলের সহসভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে বন্দরের নেতাকর্মীরা ঢাকায় পৌছেছেন। মহানগর সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তুর নেতৃত্বেও সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীরাও এখন ঢাকায়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ আগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চলবেই।খুন গুম,হামলা মামলা দিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে বিরত রাখা যাবে না।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 February 2020

খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহানগর যুবদল ঢাকার রাজপথে

www.narayanganjbarta24.com