রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

খালেদা জিয়াকে মুক্তি দিন : খোরশেদ

খালেদা জিয়াকে মুক্তি দিন : কাউন্সিলর খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সাইফউদ্দিন মাহমুদ ফয়সালের আয়োজনে মহানগরীর ৬নং ওয়ার্ডের এসও এলাকায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বিশেষ অতিথি ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অখিল উদ্দিন ভূইয়া, প্রধান বক্তা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, মহানগর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতৃবৃন্দ।

এসময় দুইশ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সরকারের উদ্দেশ্যে বলেন, যদি মনুষত্য থাকে তবে খালেদা জিয়াকে ঈদের আগে মুক্তি দিন। স্বৈরাচারী হাসিনা সরকার খলেদা জিয়াকে বন্দী করার মাধ্যমে পুরো জাতিকে জিম্মি করে দেশে লুটপাট ও নীতিহীনতার স্বর্গ রাজ্য গড়ে তুলেছে। আন্দোলনের মাধ্যমেই আমাদেরকে বাকশালী নাগপাশ ছিন্ন করতে হবে।

About the author

SOFT PRO IT