সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

খালেদা ও মান্নানের সুস্থতা কামনায় কাঁচপুর যুবদলের দোয়া

খালেদা ও মান্নানের সুস্থতা কামনায় কাঁচপুর যুবদলের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : সোনারগাঁ উপজেলা যুবদলের আওতাধীন কাঁচপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শনিবার সকালে সোনারগাঁয়ের কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়।

দোয়ায় এই সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রাসেল রানা, সদস্য আমজাদ ও ইউনিয়ন যুবদলের মতিন, মতিউর রহমান মতি, জুয়েল, মিজান, গোলজার, শামীম, নাজমুল, মোক্তার মনসুর সহ নেতৃবৃন্দ ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 August 2020

খালেদা ও মান্নানের সুস্থতা কামনায় কাঁচপুর যুবদলের দোয়া

www.narayanganjbarta24.com