নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদা ও তারেক জিয়াসহ দলীয় হাইকমান্ডের প্রতি মহানগর বিএনপির কৃতজ্ঞতা

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটি দেওয়ায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-সভাপতি মোঃ শাহজাহানসহ হাই কমান্ডের নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র নেতা-কর্মীরা। ১মার্চ বুধবার বাদ আসর শহরের ৩নং শায়েস্তাখান সড়ক, কালীরবাজারস্থ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র কার্যকরী কমিটির অনুষ্ঠিত সভায় এই কৃতজ্ঞতা স্বীকার করেন মহানগর নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব এড. আবুল কালাম। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সভা শুরু হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ.টি.এম. কামাল, সিঃ সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, সহ-সভাপতি এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ুন কবির, সহ-সভাপতি আলহাজ্ব নূরউদ্দিন, সহ-সভাপতি আয়েশা সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর সেন্টু, সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুব উল্লাহ তপন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক হান্নান সরকার প্রমুখ। সভায় বক্তারা নবগঠিত এই নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

About the author

SOFT PRO IT