বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খান মাসুদের বোনের সুস্থতা কামানায় বন্ধু মহলের পক্ষে বিভিন্ন মসজিদে দোয়া

খান মাসুদের বোনের সুস্থতা কামানায় বন্ধু মহলের পক্ষে বিভিন্ন মসজিদে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের বোন লিপি খানের সুস্থতা কামনায় বন্ধু মহল ও ছোট ভাইদের পক্ষ থেকে বন্দরে বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 লিপি খানের দ্রুত সুস্থতা কামনা করে ২২ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা বন্দর রেলি আবাসিক এলাকাস্থ সিরাজ শাহ্ জামে মসজিদ, লেজারার্স আবাসিক এলাকা জামে মসজিদ, রাজবাড়ী নূরবাগ জামে মসজিদ ও ১নং খেয়াঘাট সংলগ্ন বেবীস্ট্যান্ড গাউসুল আযম জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মুুসল্লীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

লিপি খান গত ১৮ ফেব্রুয়ারি মাথায় প্রচন্ড ব্যাথা অনুভূতি হলে গুরুতর অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা রেফার করে। লিপি খানের উন্নত চিকিৎসা সেবায় ঢাকা ধানমন্ডি গ্রীন লাইফ ক্লিনিক এন.সি.ইউ তে ভর্তি রয়েছেন। বোনের সুস্থতা কামানায় সকলের কাছে দোয়া চেয়েছেন খান মাসুদ।

About the author

SOFT PRO IT